পানিবাহিত রোগ ও করণীয়

Ecom

অপরিশুদ্ধ পানি পান করার মাধ্যমে অথবা সেই পানি রন্ধন ইত্যাদি কার্যে ব্যবহার করার ফলে যে ধরনের রোগ-ব্যাধি সংক্রামিত হয়ে থাকে তাকেই বলা হয় পানিবাহিত রোগ বা জলবাহিত রোগ। পানিবাহিত রোগ সারা বিশ্বেই আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, অনুন্নত বিশ্বে শিশুদের পানিবাহিত রোগ ব্যাপকভাবে আক্রমণ করে।


প্রতিবছর বিশ্বে পানিবাহিত রোগে ১৫ লাখ লোক আক্রান্ত হয় এবং অজ্ঞতা, অশিক্ষা, কুশিক্ষা, অর্থনৈতিক দৈন্যতা, সর্বোপরি স্বাস্থ্য সচেতনতার অভাবে ৮ লাখ ৪২ হাজার লোক অকালে মৃত্যুবরণ করছে।


মানুষ ও অন্যান্য জীবজন্তুর বিভিন্ন রোগের জন্য প্রধানত দায়ী রোগ সৃষ্টিকারী অণুজীব (ব্যাকটেরিয়া এবং ভাইরাস) এবং কয়েক রকমের পরজীবী। এ ধরনের সংক্রামক রোগ সৃষ্টিকারী অণুজীবেরা নানা রকমের কৌশলের সাহায্যে পরিবেশে বেঁচে থাকে বা বিস্তার লাভ করে। বিস্তার লাভের জন্য তিনটি প্রধান পন্থা হচ্ছে- বাতাস, পানি এবং শারীরিক সংস্পর্শ। শ্বাসনালীর মাধ্যমে দেহে প্রবেশের জন্য বাতাসই মাধ্যম রূপে কাজ করে। অপর পক্ষে পরিপাক তন্ত্রের সংক্রমণের মাধ্যম হলো পানি। পানিতে মিশে থাকা ব্যাকটেরিয়া, ভাইরাস ও বিভিন্য প্রকার রাসায়নিক পদার্থ মানব শরীরে


বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি করে।